ভ্যাকসিন অনুমোদনের আবেদন করেছে মডার্না
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মার্কিন ওষুধ কোম্পানি মডার্না দ্বিতীয় কোম্পানি হিসেবে তাদের তৈরি ভ্যাকসিনের জরুরি অনুমোদনের জন্য আবেদন করেছে। সোমবার (৩০ নভেম্বর) ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে আবেদন করে প্রতিষ্ঠানটি। মডার্নার দাবি, করোনায় আক্রান্ত হওয়া থেকে তাদের ভ্যাকসিন ৯৪ দশমিক ১ শতাংশ ও কোভিড-১৯ আক্রান্ত হয়ে ভয়াবহ পরিস্থিতিতে যাওয়া থেকে শতভাগ সুরক্ষা দিতে পারবে ।
এ বিষয়ে এফডিএর ভ্যাকসিন সম্পর্কিত উপদেষ্টা কমিটির সদস্য ড. পল অফিট বলেন, ‘এটা দারুণ। এই তথ্যগুলো সত্যিই উৎসাহব্যঞ্জক।’
ফাইজারের আবেদন নিয়ে ১০ ডিসেম্বর ও মডার্নার আবেদন নিয়ে ১৭ ডিসেম্বর কমিটি সভায় বসবে বলে তিনি জানান।
এর আগে আরেক মার্কিন প্রতিষ্ঠান ফাইজার করোনা ভ্যাকসিনের অনুমোদন চেয়ে এফডিএর কাছে আবেদন করে। গত ২০ নভেম্বর করা ফাইজারের ওই আবেদনের সঙ্গে জুড়ে দেওয়া তথ্যেও সংশ্লিষ্ট ভ্যাকসিনের উচ্চ কার্যক্ষমতার কথা উল্লেখ করা হয়।
মডার্নার বরাত দিয়ে সংবাদ সংস্থা সিএনএন জানায়, তৃতীয় পর্যায়ের পরীক্ষার পর মডার্না তাদের তৈরি ভ্যাকসিনের উচ্চ কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছে। গত জুলাই থেকে শুরু হওয়া এ পর্যায়ে মোট ৩০ হাজার লোকের মধ্যে পরীক্ষা চালানো হয়। এর মধ্যে যে ১৫ হাজার লোককে ভ্যাকসিনটি দেওয়া হয়, তাদের মধ্যে মাত্র ১১ জনের মধ্যে কোভিড-১৯ উপসর্গ দেখা গেছে। আরও দেখা গেছে, ভ্যাকসিন পাওয়া সত্ত্বেও কোভিড-১৯ উপসর্গ দেখা দেওয়া ব্যক্তিদের কেউই গুরুতর অসুস্থ হননি।
সিএনএন জানায়, দুটি প্রতিষ্ঠানের ভ্যাকসিনেরই মূল ভিত্তি এমআরএনএ। কয়েক সপ্তাহের ব্যবধানে দুটি ডোজ দিতে হবে। ভ্যাকসিন গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে জ্বর, শরীর ব্যথাসহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
এফডিএর পরামর্শক কমিটির সদস্য ও পেনসিলভানিয়া ইউনিভার্সিটির ভ্যাকসিন বিশেষজ্ঞ ড. পল অফিট বলেন, ‘ভ্যাকসিন গ্রহণের পরও কিছু লোক কেন কোভিড আক্রান্ত হচ্ছেন, তা দেখতে হবে।’
মডার্না ও ফাইজার তাদের তৈরি ভ্যাকসিনের অনুমোদন পেলে বিষয়টি যাবে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কাছে। তারা এর বিতরণ প্রক্রিয়াসহ কারা কোন ধাপে পাবে, তা নির্ধারণ করে দেবে।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








