ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ৩:০৭:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

ভয়ানক অপরাধের জন্য মাদক দায়ী: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সর্বগ্রাসী মাদকের কারণে সমাজে এক ধরনের অস্থিরতা কাজ করছে। মর্মান্তিক অপরাধ সংঘটিত হচ্ছে।

শনিবার রাজধানীর রমনায় ঢাকা ক্লাবে ইনার হুইল ডিস্ট্রিক্ট- ৩২৮ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যে মানবতাবোধ, দেশপ্রেম, নৈতিকতাবোধ নিয়ে আমাদের শিশুদের বেড়ে উঠার কথা তা নিয়ে শিশুরা বেড়ে উঠছে না। আমরা শুধু ভাল ফলাফলের দিকে বেশী নজর দিচ্ছি। আমরা মনোযোগ দিচ্ছি গনিত, ইংরেজি অথবা বিজ্ঞানের দিকে। নৈতিকতার দিকে আমরা মনোযোগ দিচ্ছি না। আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা হবে।’

অনুষ্ঠানে ইনার হুইলের ২০১৯-২০ সেশনের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। ডিস্ট্রিক্ট- ৩২৮ এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন নাইমা সাখাওয়াত।

-জেডসি