ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১০:৪৯:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর

ভয়ানক দাবানলের কবলে নিউজিল্যান্ডের এক গ্রাম

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজিল্যান্ডের একটি গ্রামের সকল লোকজনকে আজ শনিবার সরিয়ে নেয়া হয়েছে। গ্রামটির ঘরবাড়িগুলো ভয়াবহ দাবানলের হুমকির মুখে পড়ায় সেখানে বসবাস করা তিন হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

দমকল বাহিনীর কর্মীরা জানান, তারা এমন ভয়াবহ পরিস্থিতিতে গ্রাম রক্ষার বিষয়টি ‘সৃষ্টিকর্তার হাতে’ ছেড়ে দিয়েছেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, দাবানল ছড়িয়ে পড়ার কারণে ওয়েকফিল্ড শহর জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলটি ভয়ঙ্কররূপ ধারণ করে গ্রামাঞ্চল নেলসনের দিকে ধেয়ে আসছে।

মঙ্গলবার গ্রামাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় সেখানে প্রায় ২ হাজার ১শ’ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

আঞ্চলিক পুলিশ কমান্ডার জানি হোপার জানান, নির্দেশনা অনুযায়ী তারা সফলভাবে ওয়েকফিল্ড থেকে সকল লোকজনকে সরিয়ে নিয়েছে। 

এদিকে দমকল বাহিনীর প্রধান জন সুটন জানান, রোববার দাবানলটি ভয়াবহরূপ ধারণ করতে পারে।

তিনি বলেন, সত্যি কথা বলতে কালকের ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন।