ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২০:৫৮:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

মগবাজার ক্রসিংয়ে ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে ক্রসিংয়ের দুই পাশে যানবাহন আটকে জটলা তৈরি হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর যাচ্ছিল।

বিশাল এ ট্রেনের পেছনের বগিতে চাকা লাইনচ্যুত হয়েছে। বাংলামোটর, এফডিসি ক্রসিং, হাতিরঝিল মোড়, মগবাজার এলাকায় জটলা তৈরি হয়েছে।

 মগবাজার রেলগেট এড়িয়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যানবাহন। ট্রেনটি সচলে জন্য কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।