মঙ্গলে সুবিশাল বহু হ্রদের হদিশ পেল নাসা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৫ জুন ২০২১ শুক্রবার
ছবি- নাসা-র সৌজন্যে।
বহুল আলোচিত লাল গ্রহ মঙ্গলের ভেতরে বিশাল বিশাল অনেকগুলো হ্রদ এখনও রয়েছে বলে স্পষ্ট ইঙ্গিত পেয়েছে নাসা। লাল গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল অংশ জুড়ে ভূগর্ভস্থ সেই সব হ্রদে এখনও বয়ে চলেছে তরল পদার্থ। যা পানি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
নাসা এও জানিয়েছে, মঙ্গলের দক্ষিণ মেরুতে তাপমাত্রা এত কম যে সেই বিশাল বিশাল হ্রদগুলিতে তরল পানি জমে বরফ হয়ে গেছে। তবে সেই বরফ শুকনো কার্বন ডাই-অক্সাইডের কি না, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেননি বি়জ্ঞানীরা। তবে পানি তরল অবস্থায় থাকতে পারে মঙ্গলের ভেতরে এখনও আগ্নেয়গিরিগুলো জাগ্রত থাকলে।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’-এ।
গবেষকরা জানান, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা)-র মঙ্গলযান মার্স এক্সপ্রেস অরবিটার থেকে পাঠানো রেডিও সিগন্যাল লাল গ্রহের সেই সব হ্রদ থেকে এই বার্তা নিয়ে এসেছে যে এখনও তরলের স্রোতে ভরা অসংখ্য ভূগর্ভস্থ সুবিশাল হ্রদ রয়েছে মঙ্গলের দক্ষিণ মেরুতে।
সেই রেডিও সিগন্যালের সূত্রে জানা গেছে, এত দিন লাল গ্রহের অন্দরে যে পরিমাণ পানি এখনও টিঁকে থাকতে পারে বলে অনুমান করা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি পরিমাণে তা রয়েছে দক্ষিণ মেরুতে।
অন্যতম গবেষক নাসার ‘মার্সিস মিশন’-এর সহযোগী প্রিন্সিপাল ইনভেস্টিগেটর জেফ্রি প্লট বলেছেন, ওই রেডিও সিগন্যালগুলি খতিয়ে দেখে মনে হয়েছে, হয় মঙ্গলের দক্ষিণ মেরুর প্রায় পুরোটাই পানি ভরা। তা না হলে ওই সব হ্রদে হয়তো অন্য কোনও পদার্থ রয়েছে। তবে পানি থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে এখন পর্যন্ত মনে হচ্ছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







