মধুমাস জ্যৈষ্ঠের প্রথম দিন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
রসালো শাঁসালো হরেকরকম ফলের ডালি নিয়ে হাজির হলো ‘মধুমাস’ জ্যৈষ্ঠ। গাছে গাছে ঝুলছে টক-মিষ্টি আম, মন ভোলানো লাল লাল লিচু। আর আমাদের জাতীয় ফল কাঁঠালও পাকতে শুরু করেছে। মধুময় ফলের ডালি যেন পূর্ণতা পায় এ সময়ে।
জ্যৈষ্ঠের সঙ্গে ‘মধুমাস’ বিশেষণটি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কারণ এ মাসে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, তরমুজ, ডেউয়া, লটকন, গোলাপ জাম, বেতফল, গাব, জামরুল, আতাফল, কাউ, শরীফা প্রভৃতি ফল পাওয়া যায়। ফলের এই মৌ মৌ ঘ্রাণে জ্যৈষ্ঠ হয়ে উঠেছে মধুময়।
এদিকে তাপপ্রবাহের দাপট দেখিয়ে বিদায় নিল বছরের পহেলা মাস বৈশাখ। এ মাসে বেশ কয়েকবার কালবৈশাখী ছোবল মেরেছে দেশের কয়েকটি অঞ্চলে। কালবৈশাখীর প্রভাব রাজধানী ঢাকায়ও ছিল খানিকটা। তবে তাপপ্রবাহের দাপটই ছিল বেশি।
জ্যৈষ্ঠ মানে কি শুধু ফল? না! গরম বাড়ার সঙ্গে সঙ্গে ফুলেল আগুনে ছেয়ে যায় বন-বাদার। এ সময়ে লাল টুকটুকে কৃষ্ণচূড়া, পারিজাত, জবা, মাধবী, করবী, কড়ই, হলদিয়া, কনকচূড়া, হলুদচূড়া, সোনালু, জারুূল, বকুল, বেলি, নিমকুল এমনকি বর্ষা রানীর প্রতীক কদমফুল ইত্যাদি মনোহর শোভা আর মৃদু সুগন্ধী বিতরণ করে অবসন্ন চোখে প্রশান্তি এনে দেয়।
এতকিছুর পরও জ্যৈষ্ঠের সঙ্গে ‘মধুমাস’ শব্দটি বসালে প্রশ্ন উঠতে পারে! কারণ অভিধান বলছে, চৈত্র মাস হচ্ছে মধুমাস। খনার বচনেও মধুমাস বলতে চৈত্র মাসকেই বোঝানো হয়েছে, ‘মধুমাসে প্রথম দিনে হয় যেই বার/ রবি শোষে মঙ্গল বর্ষে, দুর্ভিক্ষ বুধবার।/ সোম শুক্র শুরু আর/ পৃথ্বী সয় না শস্যের ভার।/ পাঁচ শনি পায় মীনে/ শকুনি মাংস না খায় ঘুণে।’
তবে লোকমুখে এখন জ্যৈষ্ঠই যেন আসল মধুমাস। পঞ্জিকার শাসন অনুযায়ী, আজ বৃহস্পতিবার; পহেলা জ্যৈষ্ঠ। গ্রীষ্মের শেষ মাস জ্যৈষ্ঠ, এ মাসে ফল পেকে রসের ভারে টইটম্বুর হয়। গাছ থেকে সদ্য পেড়ে আনা তাজা ফলের পরশ অসাধারণ এক অনুভূতির জন্ম দেয়। এ মধুমাসে তাজা ফলের স্বাদ নিতে কে না চায়!
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











