মন্ত্রী বীর বাহাদুর সিএমএইচ-এ ভর্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪১ পিএম, ৭ জুন ২০২০ রবিবার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য আজ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
দেশে এই প্রথমবারের মতো দায়িত্বে থাকা কোনো মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।
আজ রোববার সকাল সোয়া ১১টার দিকে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে মন্ত্রীকে নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঢাকা পৌছে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা মোটামুটি ভালো। আগে থেকেই তার শ্বাসকষ্ট ছিল। এখন শ্বাসকষ্ট আরও বেড়েছে। তিনি নেবুলাইজার মেশিনে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তবে তার জ্বর ছিল না। আগে থেকেই একটু কাশি ছিল। আশঙ্কাজনক হওয়ার মতো কিছুই নেই। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো আনা হয়েছে।
সাদেক হোসেন চৌধুরী জানান, মন্ত্রী অসুস্থ্যবোধ করলে গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতারের ল্যাবে পাঠানো হয়। কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।
তিনি আরও জানান, বেশ কিছু দিন ধরে মন্ত্রী নির্বাচনী এলাকায় করোনাকালীন ত্রাণ বিতরণ ও এ সংক্রান্ত কার্যক্রম তদারকি করছিলেন। এ সময়ে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মন্ত্রীর দেহরক্ষী এবং ব্যক্তিগত সচিবকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বীর বাহাদুর উশৈসিং টানা ছয়বার আওয়ামী লীগের দলীয় মনোয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে বান্দরবান আসন থেকে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। চলতি মেয়াদে প্রতিমন্ত্রী থেকে তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী








