মন্দিরে হামলাকারীরা কঠোর শাস্তি পাবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ‘কথিত’ ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে যারা মন্দিরে হামলা করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে মহানবমীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা মন্দিরে হামলা করছে, শান্তি বিনষ্ট করার অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। তারা এমন শাস্তি পাবে, যাতে ভবিষ্যতে হামলা করার সাহস না পায়। ’
এসময় পূজায় উদযাপনের জন্য আসা দর্শনার্থীরাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, কুমিল্লার ঘটনার ব্যাপক তদন্ত হচ্ছে। আমারা এরইমধ্যে অনেক তথ্য পেয়েছি। যারা এ ধরনের ঘটনা ঘটাবে তাদের আমরা খুঁজে বের করবোই। এটা প্রযুক্তির যুগ তাদের খুঁজে বের করা যাবেই। যারা এ ঘটনা ঘটিয়েছে সে যেই হোক না কেনো এবং যে ধর্মেরই হোক না কেন? তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা তা করেছি এবং করবো। ’
শেখ হাসিনা বলেন, ‘ কিছু মানুষের মধ্যে সব সময় দুষ্টু বুদ্ধি কাজ করে। কোনো জিনিস সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে দেখলে সেটা নষ্ট করার চেষ্টা করে। বাংলাদেশে এখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, এ সময় যাত্রাটা ব্যাহত করার জন্য দেশে সমস্যা তৈরি চেষ্টা করা হয়েছে ‘
তিনি বলেন, যারা জনগণের আস্থা তৈরি করতে পারে না, বিশ্বাস অর্জন করতে পারে না, রাজনীতি নেই, কোনো আদর্শ নেই তারাই এই ধরনের কাজ করে। এটা তাদের একটা দুর্বলতা। এ ব্যাপারে আমরা সবাই সচেতন থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে ‘
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী শৈলেন্দ্রনাথ মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ এবং মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











