মমেকের করোনা ইউনিটে ছয়জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন করোনার উপসর্গ নিয়ে এবং একজন করোনা আক্রান্ত হিসেবে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ময়মনসিংহের তিনজন এবং গাজীপুর ও নেত্রকোনার একজন করে রয়েছন।
তারা হলেন ময়মনসিংহ সদরের আনোয়ারা (৭৫), ফুলপুর উপজেলার আজিজুর (৮০), মুক্তাগাছার শামসুল হক (৪০), নেত্রকোনা সদরের হাসান মিয়া (৭০) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার আব্দুল বারেক (৬৫)।
এছাড়াও একই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জামালপুরের মেলান্দহ উপজেলার মাস্টার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১২৭ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ৯০১ জনের মৃত্যু হয়।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে নতুন করে ৩৯ জন ভর্তিসহ ১০৫ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন। আর ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৩১৫ নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৪২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৫২ জন।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




