ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২১:৫৪:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

মমেক হাসপাতালে করোনা উপসর্গে ৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ জন।

রোববার (১৭ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালে বর্তমানে আইসিইউতে ৭ জনসহ মোট ৮৬ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।