ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৩:৫৬:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

মমেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিকে কলেজ হাসপাতালে (মমেক) ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকালে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তি টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকিজ মিয়ার ছেলে হাবীব (৩০)। তিনি ঢাকার মহাখালী এলাকায় বসবাস করতেন।

ফরহাদ হোসেন হিরা জানান, রোববার (৩০ জুলাই) বিকেলে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন হাবীব। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪ জন।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন। তাদের মধ্যে নারী ১৬ ও শিশু আটজন ও পুরুষ রয়েছেন ১৩০ জন। ভর্তিকৃত রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল রয়েছে।