মসজিদে খুতবার আগে জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা করবেন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে। যারা এগুলো করে তারা ঘৃণা ছাড়া কিছুই পায় না। এদের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি আশা করি, ইমামরা মসজিদে খুতবার আগে এ ব্যাপারে আলোচনা করবেন। ইসলাম যে শান্তির ধর্ম সে বিষয়ে কথা বলবেন। এখানে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন 'বনলতা এক্সপ্রেস' ট্রেনের উদ্বোধন করার সময় তিনি একথা বলেন।
শেখ হাসিনা আরও বলেন, যারা ইসলাম ধর্মের নাম করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা ইসলাম ধর্মেরই ক্ষতি করছে। সন্ত্রাসীদের কোনও ধর্ম নেই, দেশ নেই। এরা মানবজাতির শত্রু।
শ্রীলংকায় হামলায় ফুপাতো ভাই শেখ সেলিমের নাতির মৃত্যুর প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসের কারণে আমরা ৮ বছরের শিশু জায়ান চৌধুরীকে হারিয়েছি। আমার পরিবারের সবাইকে ১৫ আগস্টে হারিয়েছি। আমি চাই না, আর কোনও সন্তানের এভাবে মৃত্যু হোক।
প্রধানমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী ও দেশবাসীকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমরা শান্তি চাই। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থান ঘটে। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইদের মতো সন্ত্রাসীদের জন্ম হয়। হরতালের নামে তারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। গাড়ি, বাস, ট্রাক ও লঞ্চ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বাবা দেখেছে চোখের সামনে ছেলে পুড়ে যাচ্ছে, মা দেখেছে সন্তান পুড়ে যাচ্ছে, ভাই দেখেছে বোন পুড়ে যাচ্ছে। আমরা এগুলো চাই না।
তিনি বলেন, যারা ইসলাম ধর্মের নাম করে এগুলো করছে, তারা ইসলাম ধর্মেরই ক্ষতি করছে। সন্ত্রাসীদের কোনও ধর্ম নেই, দেশ নেই।
শেখ হাসিনা বলেন, রেলের যোগাযোগটা উন্নত করে দিতে চাই। এর সার্বিক উন্নয়নে ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই দেশটা এগিয়ে যাক। সবকিছুর সঙ্গে রেল সাশ্রয়ীও বটে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, উত্তরবঙ্গ এখন আর মঙ্গাপীড়িত নয়। আমরা উত্তরবঙ্গকে মঙ্গামুক্ত করেছি। রাজশাহীবাসীকে ধন্যবাদ জানাই।
বলনতা এক্সপ্রেসের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে বনলতা এক্সপ্রেসের উদ্বোধন ঘোষণা করছি। এখন থেকে সবমিলিয়ে ৫ ঘণ্টার মধ্যে ঢাকা থেকে রাজশাহী পৌঁছানো যাবে।
-জেডসি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা









