ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৭:৩৪:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

মসজিদ আল-হারামে শতাধিক মুসল্লীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শোক

আপডেট: ১২:৩৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার

rowshon স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মক্কা শরীফের প্রধান মসজিদে (মসজিদ আল-হারাম) নির্মাণ কাজের ক্রেন ভেঙ্গে শতাধিক মুসল্লীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, হজ্বের জন্য বিশ্বের লাখ লাখ মুসলমান এখন সৌদি আরবে অবস্থান করছেন। মক্কার অন্যতম প্রধান এ মসজিদে গতকাল শতাধিক মুসল্লীদের মৃত্যুতে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের জনগণও মর্মাহত। বিরোধীদলীয় নেতা মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভের জন্য মহাল আল্লাহতায়ালার প্রতিও দোয়া কামনা করেন।

এই বিভাগের জনপ্রিয়