মসুর ডাল ১৪০ টাকা কেজি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৬ পিএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর নিউ মার্কেট, কারওয়ান বাজার ও হাতিরপুল খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার (৪ আগস্ট) সরু দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারদের কাছ থেকে কেজি প্রতি আস্ত মসুর ডাল কিনতে খরচ পড়ছে ৮১ টাকা। ডাল ভাঙানো ও অন্যান্য খরচসহ কেজি প্রতি মসুর ডালের দাম হয় ৯৪ টাকা। সেই ডাল ক্রেতাদের কাছে ১৩০-১৪০ টাকায় বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। এক কেজি মসুরি ডালে তারা ৩৫-৪৫ টাকা লাভ করছেন।
বাজারে খুচরা ব্যবসায়ীরা মসুর ডাল ১৩০-১৪০ টাকায় বিক্রি করলেও রাজধানীর সুপার শপগুলোতে আরও ১৫-২০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। সুপার শপে প্যাকেটজাত মসুর ডাল বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা প্রতি কেজি।
হাতিরপুল বাজারে আসা সাইফুদ্দিন বলেন, ‘গত মাসেও মসুর ডাল কিনেছি ১১০ টাকা করে। হঠাৎ করে এ মাসে ১৪০ টাকা চাচ্ছে। দোকানি বলছেন, বিশ্ববাজারে দাম বেড়ে গেছে। তাদের বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছেন। কিন্তু, একবার কোনো জিনিসের দাম বাড়ালে বিশ্ববাজারে দাম কমলেও আমাদের বাজারে তা আর কমে না।’
পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ মূলত মসুর ডাল আমদানি করে অস্ট্রেলিয়া থেকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম বেড়ে গেলেও বর্তমানে তা আবার কমতে শুরু করেছে। আগে প্রতি টন মসুর ডাল আমদানি হতো ৯২০ ডলারে। বর্তমানে সে ডালের দাম কমে দাঁড়িয়েছে ৭৮০ ডলার। অথচ, বিশ্ববাজারে দাম কমলেও এর প্রভাব পড়েনি আমাদের পাইকারি বা খুচরা বাজারে। এখনও ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন। ক্রেতারা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।
বাজারসংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান টিসিবি বলছে, বিশ্ববাজারে কোনো পণ্যের দাম কমলেও দেশের বাজারে তার প্রভাব পড়তে সময় লাগে। এর জবাবে ভোক্তারা বলছেন, বিশ্ববাজারে দাম কমলে তার প্রভাব পড়তে যেমন সময় লাগে, একই অবস্থা হওয়া উচিত দাম বাড়লেও। কিন্তু সেক্ষেত্রে সেটা হয় না। একবার দাম বাড়ালে ব্যবসায়ীরা আর দাম কমাতে চান না। অথচ বিশ্ববাজারে দাম বাড়লে রাতারাতি দেশীয় বাজারে বেড়ে যায় প্রণ্যর দাম।
পুরান ঢাকার চকবাজার, মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে দাম কমেছে, এটা ঠিক। কিন্তু দেশীয় বাজারে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের ফলে অনেকটাই বেড়ে গেছে আমদানি খরচ।
মৌলভীবাজারের হোসেন ট্রেডার্সের মালিক আবুল হোসেন বলেন, ‘বর্তমান বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ২২ শতাংশ। খোলাবাজারে ডলারের দাম উঠেছিল সর্বোচ্চ ১১৪ টাকা, যা আগে কখনো হয়নি। এর প্রভাবও আমদানি করা পণ্যের ওপর পড়ছে। ফলে, বিশ্ববাজারে অনেক পণ্যের দাম কমলেও আমাদের এখানে সেটার প্রভাব পড়তে বেশ কিছুটা সময় লেগে যায়।’
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা






