মহাকাশে প্রথম হোটেল চালু হবে ২০২৭ সালে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
স্বপ্নেও কি আপনি কখনো ভেবেছেন মহাকাশে থাকা কোনো হোটেলে অবকাশ যাপনে যাবেন এবং সেখানে সুস্বাদু খাবার উপভোগ করবেন? অবশেষে সেটিই সত্যি হতে যাচ্ছে!
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পৃথিবীর নিকটতম কক্ষপথে প্রথম এই মহাকাশ হোটেলের নির্মাণ কাজ শুরু হবে।
অরবিটাল অ্যাসেম্বলি করপোরেশনের (ওএসি) ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে নির্মিত এই হোটেলটি ২০২৭ সালে চালু করার আশা করা হচ্ছে।
হোটেলটি বৃহত্তর এক বৃত্তকে ভিত্তি করে তৈরি করা হবে। কৃত্রিম মহাকর্ষ শক্তি সৃষ্টির জন্য এটি ঘোরানো হবে যা চন্দ্রপৃষ্ঠের অনুরূপ মহাকর্ষ তৈরি করবে।
দুর্বল মহাকর্ষশক্তির আয়েশ ও বিলাসবহুল হোটেলের সংমিশ্রণ করা হয়েছে এখানে। তবে শুধু নির্বাচিত কিছু ব্যক্তিই সারাজীবন মনে রাখার মতো এই অভিজ্ঞতা নিতে পারবেন। হোটেলটির ওয়েবসাইটে বলা হচ্ছে, এখানে অবকাশ যাপনের জন্য এক পর্যটকের খরচ করতে হবে দুই কোটি ৫০ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় ২১১ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার পাঁচ শ টাকা)।
মহাকাশ হোটেলটিতে একটি সিনেমা হল, বেশ কিছু রেস্টুরেন্ট, স্পা, একটি প্রমোদ তরী ও চার শ’ লোকের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মহাকাশ পর্যবেক্ষণের জন্য এই হোটেলের ঘুরতে থাকা বৃত্তের বাইরে অনেকগুলো খোপের ব্যবস্থা থাকবে। এর মধ্যে কয়েকটি খোপ যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসাসহ বিভিন্ন মহাকাশ সংস্থার গবেষণার জন্য বরাদ্দ করে দেয়া হবে।
ওএসি বলেছে, স্পেসএক্স ফ্যালকন ৯ ও ভবিষ্যতে উদ্ভাবিত হতে যাওয়া স্টারশিপের মতো পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান ব্যবহারের কারণে খরচ কম হবে।
হোটেলটির নকশাচিত্র এরইমধ্যে প্রকাশ করা হয়েছে। ওএসির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, ‘ভয়েজার স্টেশন একটি ঘূর্ণায়মান মহাকাশ স্টেশন। ঘোরার হার বাড়িয়ে বা কমিয়ে ভিন্ন ভিন্ন মাত্রার কৃত্রিম মহাকর্ষ শক্তি তৈরির নকশা করা হয়েছে এতে। কৃত্রিম বা নকল হলেও, মহাকাশে দীর্ঘসময় আবাসের জন্য মহাকর্ষ প্রয়োজনীয়।’
হোটেলটির ওয়েবসাইটে বলা হয়, বাণিজ্যের সাথে আমোদের সংযোগে এই হোটেলের নকশা করা হয়েছে। বিভিন্ন দেশের মহাকাশ সংস্থাকে এখানে সংযুক্ত করা হলেও মূলত মহাকাশের পর্যটকদের পৃথিবীর বাইরের জীবনের অভিজ্ঞতা দিতেই এটি তৈরি করা হচ্ছে। সূত্র : বোল নিউজ
-জেডসি
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত


