মহাকাশ ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
আটলান্টিক থেকে হিমালয়-এমন কোনেও জায়গা বোধহয় নেই যেখানে ভ্রমণপিপাসুদের পা পড়েনি। অবশেষে পূরণ হতে যাচ্ছে ভ্রমণপিয়াসীদের মহাকাশে পাড়ি দেওয়ার স্বপ্নও।
চাঁদ থেকে মঙ্গল- মানুষ মহাকাশ জয় করেছে অনেক আগেই। এতদিন মহাকাশ বলতে বোঝাতো বিজ্ঞানীদের জটিল সব তত্ত্ব আর অনুসন্ধানের বিষয়। তবে এখন মহাকাশ আর বিজ্ঞানীদের একার নয়, চাইলে আপনিও যেতে পারেন। সেই প্রস্তুতিই নিচ্ছে কয়েকটি বেসরকারি সংস্থা।
ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, মহাকাশ ভ্রমণের দৌড়ে এগিয়ে আছে যুক্তরাজ্যের ভার্জিন গ্যালাকটিক নামের স্পেস-ফ্লাইট প্রতিষ্ঠান। এ তলিকায় আরেও আছে অ্যামেরিকার ব্লু অরিজিন কোম্পানি। তালিকায় আছে স্পেসএক্স ও বোয়িং নামে আরেও দুটি প্রতিষ্ঠান। পর্যটক নিয়ে চলতি বছরেই মহাকাশে যাওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
মহাকাশ ভ্রমণে যাত্রীরা কিছু সময়ের জন্য ভরহীন অবস্থার অভিজ্ঞতা নিতে পারবেন। ভরহীন অবস্থায় রকেটের ক্যাপসুলের চারপাশে ঘোরার অনুমতি পাবেন তারা। সঙ্গে দূরদৃষ্টি দিয়ে সবুজ এ পৃথিবীকে দেখার অনুভূতি তো আছেই।
মহাকাশযাত্রা করা এ যানগুলো আকারে খুব একটা বড় হবে না। ভার্জিন গ্যালাকটিক ও ব্লু অরিজিন বলছে, তাদের প্রতিটি ফ্লাইটে ছয়জন পর্যন্ত নেওয়া যাবে। তথ্য অনুযায়ী, সাতশ’রও বেশি ভ্রমণপিয়াসী মহাকাশে যাওয়ার জন্য ভার্জিন গ্যালাকটিকের টিকিট কেটে রেখেছেন। প্রতিটি টিকেটের দাম পড়েছে এক কোটি ৭০ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত। এ তালিকায় আছেন জিম ক্লাস নামের এক সাংবাদিকও যিনি ২০১০ সালেই টিকিট কিনে রেখেছেন।
মহাকাশে ভ্রমণের বিষয়টি নতুন নয়। জোর চেষ্টা চলছিল বহুদিন থেকেই। ২০০১ সালে প্রথমবারের মতো অ্যামেরিকান ধনকুবের ডেনিস টিটো প্রথম মহাকাশ ভ্রমণ করেন।
-জেডসি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


