মহামারির ‘নতুন ও বিপজ্জনক’ পর্যায়ে বিশ্ব: ডব্লিউএইচও
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ২০ জুন ২০২০ শনিবার
মহামারির ‘নতুন ও বিপজ্জনক’ পর্যায়ে বিশ্ব: ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, বিশ্ব মহামারির ‘নতুন ও বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। করোনায় সংক্রমণ ও মৃত্যু তো কমেনি, বরং বিশ্ব নতুন ও বিপজ্জনক ধাপে প্রবেশ করছে।
সংস্থাটির প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়াসিস শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, বিশ্ব নতুন ও বিপদজনক পর্যায়ে রয়েছে। অনেক লোকই বাড়িতে থেকে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছেন। কিন্তু ভাইরাসটি এখনও দ্রুত ছড়িয়ে যাচ্ছে। বিশ্বে করোনা ভাইরাসে ৪ লাখ ৫৮ হাজারেরও বেশি লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৮৬ লাখ মানুষ।
ব্রাজিলে ১০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হওয়া এবং আমেরিকার দেশগুলোতে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শুক্রবার ডব্লিউএইচও এ বিষয়ে সতর্ক করলো।
এদিকে কলম্বিয়া ও মেক্সিকো করোনা সংক্রমণের নির্মম মাইলফলক পাড়ি দিয়েছে। দেশ দুইটিতে মৃতের সংখ্যা যথাক্রমে ২ হাজার ও ২০ হাজার ছাড়িয়ে গেছে।
ইউরোপে করোনার সংক্রমণ কমে আসার প্রেক্ষিতে লকডাউন শিথিল করা হচ্ছে। কিন্তু এশিয়ার কিছু অংশে করোনা তার মরণ থাবা বসাচ্ছে।
করোনা ছড়িয়ে পড়া রোধে নেয়া পদক্ষেপসমূহের কারণে অর্থনৈতিক ক্ষতি হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিচ্ছিন্ন থাকার বিষয়ে ছাড় না দেয়ার ব্যাপারে সতর্ক করেছে।
এদিকে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির জন্যে নিরলস কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি ভ্যাকসিনের ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আমেরিকার পর বিশ্বে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি ব্রাজিলে। দেশটিতে একদিনে প্রায় ৫৫ হাজার লোক সংক্রমিত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখেরও বেশি। মারা গেছে প্রায় ৪৯ হাজার লোক।
মেক্সিকোতে সংক্রমণ অনেক বেশি হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকে সবকিছু পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা করেছে।
বিশ্বে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক সংক্রমিত ও মারা গেছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা এক লাখ ১৯ হাজারেরও বেশি। তবে দেশটির শীর্ষ বিশেষজ্ঞ এন্থনি ফুসি এক সাক্ষাতকারে বলেছেন, আমেরিকা নতুন করে লকডাউন জারি করবে না।
তিনি বলেন, এরচেয়ে যেসব এলাকায় সংক্রমণ বেশি সেখানে ভালোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টার ওপর জোর দেয়া হবে।
তিনি ভ্যাকসিনের বিষয়ে আশাবাদী হয়ে বলেছেন, প্রাথমিক ফলাফলগুলো উৎসাহব্যঞ্জক। এটিই আশার কথা।
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট







