মহাষ্টমী পালিত, আজ মহানবমী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:০৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
আজ বৃহস্পতিবার মহানবমী। সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারা দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। রাজধানীসহ দেশের পূজা মন্ডপগুলোতে প্রতিদিন সকাল থেকে রাত অবধি ভিড় করছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষরা।
পুরাণ মতে, এ দিনে লংকা অধিপতি রাবণ বধের পর নবমী তিথিতে ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই আজকের এ মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হবেন দুর্গা।
অাজ মহানবমী পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। আর মাত্র একদিন পরেই মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবীদুর্গা। দেবীদুর্গা পেছনে ফেলে যাবেন ভক্তদের চার দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার দিনের অশ্রু।
রাজধানীর রামকৃষ্ণ মঠে মহানবমী পূজা শুরু হয়েছে ভোর সাড়ে ৬টায়। এ ছাড়া আজ মন্ডপে মন্ডপে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে আরতি প্রতিযোগিতা। এ সময় ভক্তরা মেতে উঠবেন নানা ঢঙে আরতি নিবেদনে। থাকবে ঢাক ঢোল বাদ্যও।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত জানান, আজ সকালে ঢাকেশ্বরী মন্দিরে হবে মহানবমী কল্পরম্ভ ও মহানবমী বিহিত পূজা। পূজা শেষে বেলা ১১টা থেকে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেবেন। দুপুরে বিতরণ করা হবে প্রসাদ। ১০৮টি নীলপদ্ম, অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে সব পূজাম-পে নবমী বিহিত পূজা সম্পন্ন হবে।
মহানবমী সম্পর্কে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত রঞ্জিত চক্রবর্তী জানান, নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহূতি দেয়া হয়। এর মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়। এ দিন ভক্তরা মায়ের কাছে দেশ, জাতি ও বিশ্বের সব জীবের মঙ্গল কামনায় আশীর্বাদ চাইবেন।
কাল শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। গতকাল বুধবার রাজধানীসহ দেশব্যাপী মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











