ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:২৫:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

‘মহা জাদুতে’ দর্শক মাতাবেন হাবিব

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের গানগুলো দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এবার দেশের অন্যতম সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ কোক স্টুডিও যুক্ত হয়ে তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগরি রুস্তমের সঙ্গে ‘মহা জাদুতে’ দর্শক মাতাবেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মেহের নিগর রুস্তমের সঙ্গে ফিউশন করা গান ‘মহা জাদু‘ মুক্তি পাবে। যা হাবিবের ২০০৬ সালের জনপ্রিয় অ্যালবাম ‘শোনো’ থেকে নেওয়া। 

কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলটিতে একটি ১৩ সেকেন্ডেও ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা, ‘মহা যাদু এনেছে ভালোবাসার এক নতুন বিট! বাংলা আর ফারসির মিষ্টি ছন্দে, হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে অনুভব করুন এক অদ্ভুত জাদুর জগৎ।’  

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে হাবিব ওয়াহিদ তার ভক্ত-অনুরাগীরা নতুন গানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, হাবিবের প্রথম একক অ্যালবাম ‘শোনো’ যা ২০০৬ সালে প্রকাশিত হয়। অ্যালবামটিতে মোট নয়টি গান রয়েছে যার মাঝে অন্যতম ‘জাদু’ গানটি নিয়েই এবার কোক স্টুডিও বাংলার আয়োজন।