মহিউদ্দিন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৪৯ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বিকালে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সদ্যপ্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রামের চশমাহিলের বাসভবনে যান।
এর আগে আজ তিনি বাংলাদেশ নেভাল একাডেমীর ডিরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ১০১৭/বি ব্যাচ ও মিডশিপমেন-২০১৫ এর পাসিং আউট উপলক্ষে প্রেসিডেন্ট প্যারেড-২০১৭ অনুষ্ঠানে যোগদানের জন্য চট্টগ্রাম যান।
শেখ হাসিনা কিছু সময় মহিউদ্দিন চৌধুরীর বাসায় অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী ৭৪ বছর বয়সে গত ১৫ ডিসেম্বর নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনী সমস্যায় ভুগছিলেন।
গত ১৮ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরীর কুলখানীতে পদদলিত হয়ে নিহত ১০ জনের পরিবারের সদস্যরা এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
তিনি তাদের প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে অর্থ সহায়তার চেক প্রদান করেন। চেক হস্তান্তরকালে শেখ হাসিনা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











