মহিলা আ.লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সহযোগী দুই সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি রবিবার (১৬ জুলাই) রাতে প্রকাশ করা হয়েছে। এর আগে দুপুরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বসে দুই সহযোগী সংগঠনের কমিটির অনুমোদন দেন।
এ সময়ে মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।
দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময়ে জানতে চাইলে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি অনুমোদনের বিষয়টি স্বীকার করেননি।
পরে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি প্রকাশ করেন।
এর আগে ২০২২ সালের ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকিকে সভাপতি ও শবনম জাহান শিলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে ১৫ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আলেয়া সারোয়ার ডেইজি সভাপতি ও শারমিন সুলতানা লিলি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
গঠনতন্ত্র অনুযায়ী মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ ২৪টি। সহ-সভাপতি পদগুলোর মধ্যে প্রথম পাঁচজন হলেন, শিরিন নাইম পুনম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, আসমা জেরিন ঝুমু ও আনোয়ারা শাহাজাহান।
যুগ্ম সাধারণ সম্পাদক আটজন৷ তারা হলেন, শিরীন রোকসান, মিনা মালেক, সুলতানা রাজিয়া পান্না, আনারকলি পুতুল, রোজিনা নাসরিন রোজী, নাসরিন সুলতানা, নীলিমা আক্তার লিলি, নারগিস রহমাম। আট সাংগঠনিক সম্পাদক হলেন ঝর্ণা বাড়ৈ, সোহাইলা আফসানা ইকো, আদিবা আঞ্জুম মিতা, রাজিয়া মোস্তফা, মরিয়ম বিন্তে খেয়া, লিলি বেগম (জাপানি), সামসুন্নাহার রত্না ও দিপীকা সমাদ্দার।
যুব মহিলা লীগের সহ-সভাপতির মধ্যে প্রথম পাঁচজন হলেন জেসমিন শামীমা নিঝুম, শারমিন জাহান মেরি, শামীমা চৌধুরী বিথী, খোদেজা নাছরীন, আশরাফুন্নেছা পারুল। আট যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, জেসমিন আক্তার নীপা, বিউটি কানিজ, রাবেয়া শহীদ, কামরুন্নাহার সুমি, তানিয়া সুলতানা হ্যাপি, তানিয়া হক শোভা, নিলুফার ইয়াসমিন শম্পা ও উছমিন আরা বেলী।
এই সংগঠনের আট সাংগঠনিক সম্পাদক হলেন, নিলুফার ইয়াসমিন নীলু, জাকিয়া জামান নীপা, ইসরাত জাহান অর্চি, মাসুমা আক্তার পলি, ফারহানা আক্তার সুমী, ইশাত কাশফিয়া ইলা, জান্নাতারা জান্নাত ও নিলুফার ইয়াসমিন ইতি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




