মহিলা মেম্বারের পুকুর দখল করে মাছ লুটের হুমকি
কুমিল্লা প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার ইয়াসমিন আক্তারের ৯৪ শতক আয়তনের পুকুর দখল করে মাছ ধরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় দুর্বৃত্তরা।
এমন অভিযোগ এনে কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মেম্বার ইয়াসমিন আক্তারের স্বামী মো: ফিরোজ আহাম্মদ ।
স্থানীয় মিরপুর এলাকার বাসিন্দা মো. সোহেল, মনির হোসেন (মনু মিয়া), মো. জাকির হোসেন (৫০), মো. সফিক মিয়া (৫৫), রুহুল আমীন (৪৫), রুপ মিয়ার ছেলে মো. সোহেলকে অভিযুক্ত করে থানায় অবহিত করা হয়।
মো. ফিরোজ আহমেদ জানান, ‘আমাদের মালিকানাধীন দখলীয় সরকারি রিকুজিসনকৃত ১৯/৫৯ মূলে দখলীয় বাড়ির সামনের পুকুর রয়েছে, যেখানে আমরা মাছ চাষ করি। উপরে উল্লেখিত ৭/৮ জন ব্যাক্তি আইন-কানুনের তোয়াক্কা না করে বিগত বছরের ৬ আগস্ট পুকুরটি দখল করার চেষ্টা করে। এরা কয়েকবার জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে তারা এসে পুকুরের বাশঁগুলো উঠিয়ে নিয়ে যায় এবং বলে যায়, আজ রাতে তারা সব মাছ তুলে নিয়ে যাবে। তারা ইতিপূর্বে বহুবার আমার পুকুরের মাছ রাতের আধারে বিষ দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং মাছ ধরে নিয়ে গেছে। যার দরুন আমার আর্থিক ক্ষতি হচ্ছে। আর এ বিষয় নিয়ে যদি আমি বেশি বাড়াবাড়ি করি, তাহলে তারা আমাকে ও আমার পরিবারকে এলাকায় থাকতে দিবে না, হত্যা করে লাশ গুম করবে এবং সন্ত্রাসী দ্বারা মারধর করবে বলে হুমকি দিয়ে গেছে। এমতাবস্থায় আমরা প্রাণহানির আশঙ্কা করছি, সেই সঙ্গে মাছগুলো আজ রাতে লুট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে জানার জন্য অভিযোগে উল্লেখিত দুই ব্যক্তির নাম্বারে একাধিকবার কল দিলেও তারা কল রিসিভ করেননি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আমরা বিকেলে অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে আমি আমার একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি। আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











