ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:১৯:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

মহেশখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৩৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার

পারিবারিক কলহের জেরে কক্সবাজারের মহেশখালীতে মনোয়ারা বেগম (৩২) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী আহমদ আলী। এ ঘটনায় ঘাতক স্বামী আহমদকে আটক করেছে পুলিশ।

 


শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে ঘটিভাঙ্গা এলাকায় আহমদ তার স্ত্রী মনোয়ারাকে মারধর করেন। একপর্যায়ে আহমদ ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে মনোয়ারার মাথায় আঘাত করেন। পরে মনোয়ারাকে আহতবাস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এদিকে স্ত্রীকে মেরে স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে আহমদকে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, খবর পেয়ে এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।