মাইক্রোসফটে বাংলাদেশী তরুণের শিশুদের জন্য উদ্যোগ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
তরুণ সফটওয়্যার প্রকৌশলী মোহাইমেন খান।
বাংলাদেশের প্রবাসী তরুণ সফটওয়্যার প্রকৌশলী সারা বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করতে এগিয়ে এসেছেন। তিনি সফটওয়্যার ব্যবহার করে এ বিষয়ে একটি পোর্টাল তৈরির কাজ করছেন।
মোহাইমেন খান বর্তমানে কানাডার ভ্যাঙ্কুভার নগরীতে মাইক্রোসফটের সঙ্গে কাজ করেন। তিনি একটি পোর্টাল তৈরিতে নিয়োজিত রয়েছেন যেখানে পরামর্শদাতারা সাইন আপ করতে এবং শিক্ষার্থী ও শিশুদের বিভিন্ন পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদানে সহায়তা করতে পারবেন।
বহুপ্রতিভা সম্পন্ন বাংলাদেশী এ তরুণ এছাড়াও বর্তমানে সুবিধাবঞ্চিত দেশগুলোতে শিশুদের জন্য একটি তহবিল সংগ্রহের প্রয়াস চালাচ্ছেন।
ভ্যাঙ্কুভার থেকে ফোনে আলাপকালে মোহাইমেন উল্লেখ করেন, মাইক্রোসফট ম্যাচিং অনুদানের অনুমতি দেয় যখন এই বহুজাতিক প্রযুক্তি কর্পোরেশনের কোন একজন কর্মচারীর প্রদত্ত অর্থের সমপরিমাণ অর্থ কোন শিশুর প্রয়োজনের সঙ্গে ম্যাচ করে যায়।
তিনি বলেন, আমি এখন পর্যন্ত সুবিধা বঞ্চিত ফিলিস্তিনি শিশুদের জন্য ১৫০০ ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করেছি এবং একটি নেটওয়ার্কিং ইভেন্টে অর্থ সংগ্রহ করেছি, এ থেকে সমস্ত অনুদান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যাবে যারা তাদের টিউশন ফি দিতে অক্ষম।
মোহাইমেন জানান, তিনি স্কুলে থাকাকালীন মাইক্রোসফট, অ্যামাজন এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান থেকে স্নাতক অর্জন করার পরে কাজ করার প্রস্তাব পেয়েছিলাম।
তিনি আরও বলেন, আমি মাইক্রোসফটের সঙ্গে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, যুক্তরাষ্টের সিয়াটলে আগস্ট ২০২০ থেকে আগস্ট ২০২১ পর্যন্ত আমি কাজ করছিলাম। আমি এই আগস্টে পদোন্নতি পেয়েছি আমি আমাকে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারে ডায়নামিক্স ৩৬৫-এ কাজ করার জন্য বদলি করা হয়েছে।
মোহাইমেন জানান, তিনি সব সময় গণিত এবং বিজ্ঞানের চ্যালেঞ্জিং সমস্যাগুলোর সমাধানে আগ্রহী ছিলেন। তিনি গণিতের চ্যালেঞ্জিং সমস্যাগুলো সমাধানের জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করেছেন। সেগুলো সমাধানের জন্য চমৎকার উপায় বের করেছেন।
এসব প্রচেষ্টা ও আগ্রহগুলো অল্প বয়স থেকেই তাকে ইঞ্জিনিয়ার হওয়ার বিষয়ে অনড় করে তোলে। তিনি ও তার পরিবার বাংলাদেশ থেকে টরন্টোতে চলে যায়। এর পর থেকেই কানাডায় তার যাত্রা শুরু হয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







