মাইজদীতে একসঙ্গে ৪ সন্তান প্রসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
নোয়াখালীর মাইজদীতে একসঙ্গে ৪ সন্তান প্রসব
নোয়াখালীর মাইজদীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নাছরিন আক্তার বৃষ্টি (২৬) নামে এক প্রসূতি। শনিবার সন্ধ্যায় শহরের গুডহিল কমপ্লেক্স হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি চার সন্তানের জন্ম দেন।
এ ঘটনায় ওই নারীর পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। নবজাতকগুলো অপরিণত (সময়ের আগে জন্ম) ও ওজনে কম হওয়ায় শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাসপাতালের শিশু চিকিৎসক কর্ণজিৎ মজুমদার।
প্রসূতির দুলাভাই ইউছুফ সুমন ও বড় ভাই মো. আজাদ জানান, নোয়াখালী পৌরসভার উজ্জলপুর এলাকার কাতার প্রবাসী মো. মোহন ও তার স্ত্রী নাছরিন আক্তার বৃষ্টির সংসারে মুন নামে পাঁচ বছর বয়সী একটি মেয়ে আছে। শনিবার দুপুরে বৃষ্টির প্রসব ব্যথা উঠলে তাকে দ্রুত জেলা শহরের গুডহিল কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যার দিকে ডা. লুৎফুন নাহারের তত্ত্বাবধানে হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা নরমাল ডেলিভারির মাধ্যমে তার চারটি সন্তান প্রসব করান।
ইউছুফ সুমন আরও জানান, প্রথমে বৃষ্টি একটি কন্যা সন্তান প্রসব করেন। এর পর আরও তিন ছেলে প্রসব করেন বৃষ্টি। সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে তাদের সবাইকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
হাসপাতালের শিশু চিকিৎসক কর্ণজিৎ মজুমদার জানান, নবজাতকদের স্বাভাবিক ওজন আড়াই কেজি হয়ে থাকে। কিন্তু এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম হওয়ায় তাদের শারীরিক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে শ্বাসকষ্টে ভুগছে শিশুগুলো।
নবজাতকগুলোর ওজন ১ কেজি ২৫০ গ্রাম থেকে দেড় কেজির মধ্যে হওয়ায় তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার জন্য স্বজনদের পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান এই চিকিৎসক।
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন








