মাগুরায় স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
মাগুরা সদর উপজেলায় স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যার পর বিট্টু (৩০) নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার দিবাগত রাতে উপজেলার পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্ত্রী পূর্ণ (২৩) ও ছেলে মানব (১০ মাস)। তারা একই এলাকার বাসিন্দা। স্বামী বিট্টু একই এলাকার নির্মল মজুমদারের ছেলে।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে মুসলমান মেয়ে পূর্ণকে বিয়ে করেন বিট্টু।
এ বিয়ে দুই পরিবারের কেউ মেনে নেননি। এর পর থেকে একই এলাকায় হাজী আবদুল রশিদের ভাড়া বাসায় ভাড়া থেকে বসবাস করছিলেন তারা। এরই মধ্যে তাদের ঘরে এক ছেলেসন্তানের জন্ম হয়।
গত কয়েক দিন ধরে স্বামী ও স্ত্রী মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল।
এর নিয়ে রোববার রাতে বিট্টু ধারালো অস্ত্রের আঘাতে তার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে। এর পর নিজেকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন।
সোমবার সকালে ছোটভাই স্বপন তাদের বাসায় গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত বিট্টুকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











