মাঙ্কিপক্স হলে ঠিক কোন কোন লক্ষণ দেখা যায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ৭ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
মাঙ্কিপক্স রোগকে বিশ্ব-বিপর্যয় হিসাবে চিহ্নিত করা হবে কি না, তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র বিশেষ জরুরি কমিটি এর আগে বেশ কয়েক বার বৈঠকে বসে। কোভিডের ক্ষেত্রে গোটা পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছিল। কিন্তু মাঙ্কিপক্সের ক্ষেত্রে ছবিটা কিছুটা আলাদা। আফ্রিকাতে ইতিমধ্যেই মহামারি ঘোষণা হয়েছে। জরুরি পরিস্থিতি হিসাবে দেখা হচ্ছে এই সংক্রমণকে। কিন্তু ইউরোপ, উত্তর আমেরিকা ও অন্য দেশগুলিতে পরিস্থিতি তেমন গুরুতর নয়।
গোটা বিশ্বে মাঙ্কিপক্স সংক্রমিতের সংখ্যা কমপক্ষে ১৫ হাজার। সেই তালিকায় বাদ যায়নি ভারতও। কেরল, দিল্লিতে আগেই মিলেছিল মাঙ্কিপক্স আক্রান্তের খবর। এ বার মাঙ্কিপক্স আতঙ্ক ঢুকে পড়ল রাজস্থানেও। কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন ওই যুবক। সেই সঙ্গে ধীরে ধীরে সারা শরীরে র্যাশ বেরোতে থাকে। তার পরই চিকিৎসকের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হন তিনি।
মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে অনেকেই ওয়াকিবহাল নন। কোভিডের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ধাপে ধাপে দেখা দিতে থাকে এর লক্ষণ। মাঙ্কিপক্সের উপসর্গ সম্পর্কে বিস্তারিত জানা থাকলে চিকিৎসা শুরু করতেও খানিক সুবিধা হবে।
১। প্রথম ধাপ: প্রবল জ্বর, ক্লান্তি, শরীরে ব্যথা হবে
২। দ্বিতীয় ধাপ: ত্বকে র্যাশ দেখা যাবে।
৩। তৃতীয় ধাপ: ত্বকের র্যাশ ধীরে ধীরে লাল হয়ে ফোঁড়ার মতো আকার ধারণ করতে থাকে। হাত, পা, মুখ, পায়ের পাতা এবং শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে যেতে শুরু করবে।
মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে কী করবেন?
লক্ষণ দেখে মাঙ্কিপক্স হয়েছে বলে সন্দেহ হলে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দু’একটি লক্ষণ প্রকাশ পেলে রোগীকে নিভৃতবাসে থাকতে হবে। অন্যদের সংস্পর্শে কোনও ভাবেই আসা যাবে না। সূত্র: আনন্দবাজার
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








