ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২:২১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

মাঝআকাশে বিমানে যাত্রীর মোবাইলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ এএম, ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইন্ডিগোর ডিব্রুগড়-দিল্লি ফ্লাইটে একজন যাত্রীর মোবাইল ফোনে আগুন ধরে যায়।যা নিয়ে উড়ন্ত বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।তাৎক্ষণিক কেবিন ক্রুরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলে।এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমানের যাত্রী ও কেবিন ক্রুরা।

বৃহস্পতিবার উড়ন্ত অবস্থায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএর কর্মকর্তারা জানিয়েছেন,এই ঘটনার কারণে কোনও যাত্রী বা কেবিন ক্রুর কোনও ক্ষতি হয়নি।

এনডিটিভি জানায়, ৬ই ২০৩৭ নম্বরের ফ্লাইটটি ডিব্রুগড় থেকে দিল্লির দিকে যাচ্ছিল। তখন একজন কেবিন ক্রু, এক যাত্রীর ফোনে আগুন এবং সেখান থেকে ধোঁয়া বের হতে দেখেন।

এরপর কেবিন ক্রু সদস্যরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন ।

বৃহস্পতিবার দুপুর ১২:৪৫ টার দিকে বিমানটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে, তারা জানিয়েছে।

একটি বিবৃতিতে, ইন্ডিগো বলেছে, "ডিব্রুগড় থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট ৬ই ২০৩৭-এ একটি মোবাইল ডিভাইস থেকে ধোঁয়ার ঘটনা ঘটেছে। ক্রুদের বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ ঘটনা মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া আছে।তাই তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এতে বিমানের যাত্রী বা মালামালের কোনো ক্ষতি হয়নি।