মাত্র ১৫০০ টাকার জন্য লাথি মেরে অন্তঃসত্ত্বার গর্ভপাত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
রাজধানীর ডেমরায় কসমেটিক কেনার পাওনা ১৫০০ টাকার জন্য লাথি মেরে দুই সহোদর ভাই মোছা. আশা আক্তার (২৭) নামের এক অন্তঃসত্ত্বার গর্ভপাত ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় তারা হত্যার উদ্দেশ্যে আশা ও তার স্বামী রুবেলকে (৩২) বেধড়ক মারধর করাসহ ঘরের আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি আশার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওই দুই ভাইয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী রুবেল মঙ্গলবার দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে গত সোমবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কোনাপাড়া শাহাজালাল রোডের পলাশ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্বামী-স্ত্রী ওই বাড়ির ভাড়াটিয়া।
অভিযুক্ত আসামিরা হলেন- কোনাপাড়া শাহাজালাল রোড এলাকার ফজলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও মাগুরার মোহাম্মদপুর থানার পলাশবাড়ীয়া গ্রামের স্বপন মিয়ার স্ত্রী শিরিন আক্তার (২৮), স্বপন মিয়া (৩৫) ও তার ভাই শরীফ মিয়া (২৬)।
এদিকে মঙ্গলবার রাতেই স্বপন ও শরীফকে গ্রেফতার করে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গৃহবধূ আশা কসমেটিক ব্যবসায়ী। গত ৫ মাস পূর্বে স্বপনের স্ত্রী শিরিনের কাছ থেকে আশা ২৫০০ টাকার কসমেটিক বাকিতে ক্রয় করেন। ওই কসমেটিক বিক্রি করতে না পারলেও আশা এক হাজার টাকা পরিশোধ করেন। এ ঘটনায় গত ২০ অক্টোবর রুবেলকে তারা (আসামি) তাগাদা দিয়ে গালমন্দ করেন।
ওসি আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে বাকি টাকা পরিশোধ না হলেও গত ২৭ অক্টোবর ১৫০০ টাকা পরিশোধ করার কথা ছিল। এর দুইদিন আগেই গত ২৫ অক্টোবর তারা বেআইনিভাবে আশাদের ঘরে প্রবেশ করে স্বপন ও শরীফ লাথি মেরে আশার গর্ভপাত ঘটায়। এ সময় প্রতিবেশীরা আশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি











