মাত্র ২০০টাকা চুরির অপবাদে শিশুকে গাছ বেঁধে নির্যাতন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
জয়পুরহাটের ক্ষেতলালে মাত্র দুইশ টাকা চুরির অপবাদে গাছে বেঁধে ৯ বছরের শিশুকে নির্যাতনের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে বেলি বেগম নামে এক জনকে আটক করে পুলিশ।
শনিবার বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ধনতলা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই শিশু একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আটক বেলি বেগম ওই এলাকার আবু বক্করের স্ত্রী।
পুলিশ জানান, মামুদপুর ধনতলা বাজারের চা বিক্রেতা বক্করের স্ত্রী বেলি বেগম এলাকার এক মেয়েকে বাজারের পাশে একটি গাছে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এ সময় বেলি অভিযোগ করে বলেন, মেয়েটি তার দোকানের ক্যাশবাক্স থেকে দুইশ টাকা চুরি করেছে। তবে মেয়েটি টাকা চুরির কথা অস্বীকার করেছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, এক মেয়েকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর বেলিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সেইসঙ্গে নির্যাতনের শিকার ওই মেয়েকেও নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, বেলির দোকানের ক্যাশবাক্স থেকে দুইশ টাকা হারিয়ে যায়। পরে ওই মেয়েটিকে সন্দেহ করে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে











