মাদক কারবারির হামলায় পুলিশ সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মুগদা থানার মদিনাবাগ এলাকার ময়লার বস্তির পেছনে নিয়মিত মাদকের অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল গুরুতর আহত হন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়রা ও সহকর্মী পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেন। পরে রাত সোয়া ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তবে এখনো তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘নিয়মিত মাদকের অভিযান শেষে ফেরার পথে পেছন থেকে অতর্কিতভাবে মাদক কারবারিরা হঠাৎ করে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতে এসআই রাসেল গুরুতর আহত হন।’
তিনি আরও বলেন, ‘আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। কারা হামলা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রথমে আমার সহকর্মীর চিকিৎসা নিশ্চিত করতে হয়েছে, পরে ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হবে।’
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











