মাদারীপুর : দুই নারীকে সেলাই মেশিন দান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
মাদারীপুর শহরে আত্মকর্মসংস্থানে সহায়তা করতে খুকুমনি ও রাশিদা বেগম নামে দুই নারীকে দুটি সেলাই মেশিন দেয়া হয়েছে। শহরের পুরানবাজারের টুম্পা ইলেক্ট্র কর্ণারে শনিবার দুপুরে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।
শহরের ২নম্বর শকুনী এলাকার মৃত মো. হাশেম আলী খানের মেয়ে খুকুমনি ও পুরানবাজারের মমিন উদ্দিন বেপারীর মেয়ে রাশিদা বেগম।
স্বেচ্ছাসেবি সংগঠন নকশি কাথার আয়োজনে ‘মানুষ মানুষের জন্য’ শিরোনামে ৩৭তম এই সহযোগিতামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী।
মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইজনের হাতে সেলাই মেশিন হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সদর উপজেলা অফিসার নুর মোহাম্মদ, সাংবাদিক সুবল বিশ্বাস, ফ্রেন্ডস অভ নেচারের র্নিবাহী পরিচালক রাজন মাহমুদ, চাকুরীজীবী জাহাঙ্গীর ভূইয়া, মিজান, স্বেচ্ছাসেবক বিজয় বিশ্বাস, রাজু বিশ্বাস, ব্যবসায়ি মিজানুর রহমান প্রমুখ।
খুকুমনি ও রাশিদা বেগম বলেন, অনেকদিন ধরে সেলাই কাজের প্রশিক্ষণ নিয়েও একটি মেশিনের অভাবে কাজ করতে পারেনি। এখন এই মেশিনটি পেয়ে আমাদের খুব উপকার হলো। বাড়িতে বসেই জামা-কাপড় তৈরি করে টাকা আয় করতে পারবো। এমনকি পরিবারকেও সহযোগিতা করতে পারবো।
তারা আরো বলেন, যাদের আর্থিক সহযোগিতায় আমরা সেলাই মেশিন পেলাম, সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞা জানাই।
প্রধান অতিথি মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন বলেন, ফেসবুকের মাধ্যমে একটু একটু করে আর্থিক অনুদান সংগ্রহ করে অসহায়দের সহযোগিতা করছেন সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী। এটা খুবই ভালো উদ্যোগ। এসব ভালো কাজে সবার এগিয়ে আসা উচিত।
উল্লেখ্য, সেলাই মেশিন কেনার জন্য মাদারীপুর সমিতির সভাপতি ইতালী প্রবাসী জনি মিয়া ৭ হাজার টাকা, ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রাজন মাহমুদ ১ হাজার ৩’শ টাকা, মাদারীপুর ধুরাইলের ইতালী প্রবাসী আরিফুল ইসলাম ১ হাজার ৭’শ টাকা, শহরের শকুনী এলাকার সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান ৩ হাজার ও সাংবাদিক এস এম আরাফাত হাসান ২ হাজার টাকা দান করেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

