মাধ্যমিকে কারিগরি শিক্ষা চালু আগামী বছর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২১ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
আগামী বছর থেকে মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ২০০৮ সালে দেশে কারিগরী শিক্ষার হার ছিলো ১ শতাংশ। কারিগরী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তা ১৪ শতাংশে নিয়ে এসেছে সরকার। উন্নত বিশ্বে এই হার গড়ে ৬০ শতাংশ।
সরকারের পর্যবেক্ষণে উঠে এসেছে, কারিগরি শিক্ষার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠানই পর্যাপ্ত নয় । তাই মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার সঙ্গে অন্তত একটি বিষয় চালুর পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর ধরণ ঠিক করতে কারিগরী ও মাদ্রাসা বিভাগের একজন যুগ্ম সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে ।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এটা চালু করতে শিক্ষক সংকট, পাঠ্যক্রম, অবকাঠামোসহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মাথায় রেখেই কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের সুপারিশের মধ্যে রয়েছে, মানসম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে সরকারি কর্ম কমিশনের আদলে ‘কারিগরি শিক্ষক নিয়োগ কমিশন’ গঠন, শিল্পকারখানায় কর্মরত অভিজ্ঞদের শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার অথবা অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ, কারিগরি ও মাদ্রাসা বিভাগে একই প্রশ্নপত্রে পরীক্ষা ও মূল্যায়ন করা ও সে লক্ষ্যে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে বিভাগীয় পর্যায়ে সমন্বিত বোর্ড গঠন। ২০২০ সালের মধ্যে কারিগিরী শিক্ষার হার ২০ শতাংশ ও ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে নিয়ে যেতে চায় সরকার।
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে







