ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২২:২১:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

মানবদেহে করোনার টিকা পরীক্ষা শুরু করল যুক্তরাজ্য

অনলাই্ন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার

করোনাভাইরাসের প্রথম টিকা গ্রহণকারী স্বেচ্ছাসেবক এলিসা গ্রানাটো। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের প্রথম টিকা গ্রহণকারী স্বেচ্ছাসেবক এলিসা গ্রানাটো। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে যুক্তরাজ্য। গতকাল বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি এই টিকা প্রাথমিকভাবে দুজনকে দেওয়ার মধ্য দিয়ে এ পরীক্ষামূলক প্রয়োগ শুরু হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয় বলা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করা করোনাভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগে ৮০০ জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় অংশ নিচ্ছে।

পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন তাদের অর্ধেককে কোভিড-১৯ টিকা এবং বাকি অর্ধেককে করোনাভাইরাস নয় বরং ম্যানিনজাইটিস প্রতিরোধক টিকা দেওয়া হবে। টিকা যারা নেবেন তারা জানতে পারবেন না যে তাদের কোনো টিকা দেওয়া হয়েছে। শুধুমাত্র চিকিৎসকরাই তা জানবেন।

আগামী কয়েকমাসে দুই গ্রুপের মানুষের তুলনামূলক বিচার করে টিকায় কাজ হচ্ছে কিনা তা নির্ধারণ করতে পারবেন গবেষকরা। মানবদেহে টিকাটির পরীক্ষা সফল হলে এবছর সেপ্টেম্বরে লাখ লাখ ডোজ টিকা বাজারে ছাড়া সম্ভব বলেই মনে করছেন অক্সফোর্ডের গবেষকরা।

যুক্তরাজ্যে অক্সেফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি লন্ডনের ইম্পেরিয়াল কলেজও টিকা তৈরিতে কাজ করছে ।

বিশ্বে বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। মানবদেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগ এরই মধ্যে হয়েছে দুটি দেশ যুক্তরাষ্ট্র ও চীনে। এবার তৃতীয়ত যুক্তরাজ্য শুরু করল পরীক্ষা।

তিন মাসের মধ্যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষকদল এই টিকাটি প্রস্তুত করতে সক্ষম হয়েছে। গবেষণার নেতৃত্ব দিয়েছেন ভ্যাকসিনোলোজির প্রফেসর সারাহ গিলবার্ট। টিকাটি যে কাজ করবে এ ব্যাপারে তিনি ৮০ ভাগ আস্থাশীল।

ব্রিটেনের স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, ‘ব্রিটেন যদি প্রথম ভ্যাকসিনটি তৈরি করে তবে নিশ্চিত করা হবে যেন ব্রিটিশ নাগরিকরাই এই টিকার সুবিধা ভোগ করতে পারে।’