মানবপাচারারের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: র্যাব ডিজি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৪ পিএম, ৮ জুন ২০২০ সোমবার
মানবপাচারারের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: র্যাব ডিজি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, মানবপাচারের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, লিবিয়ায় যে ঘটনাটি ঘটেছে তা মর্মান্তিক। আমরা ইতোমধ্যে এর মূলহোতাকে গ্রেফতার করেছে। আমরা কাউকে ছাড় দেবো না। এই মুহূর্তেও আমাদের অভিযান চলছে।
আজ সোমবার রাজধানীর কাওরান বাজারে র্যাবের নিজস্ব একটি অ্যাপস উদ্বোধন ও করোনায় মারা যাওয়া চার সাংবাদিকের পরিবারকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা স্বাভাবিক সময়ে যেসব কার্যক্রম করে থাকি করোনাকালেও তা করছি। আমাদের বাহিনীর সদস্যরা এই সময়ে মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছে।
সাংবাদিক পরিবারগুলোকে অর্থসহায়তার বিষয়ে র্ডিজি র্যাব বলেন, কেউ এভাবে স্বজন হারাক তা আমরা চাই না। আমাদের যাতে এমন অনুষ্ঠান আর করতে না হয় সেটাই চাই। আমরা অন্য কোনও অনুষ্ঠান করে মিলিত হবো। এমন অনুষ্ঠান করতে চাই না। আমরা সাংবাদিকদের পাশে থাকবো।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, ‘আমরা করোনা চিকিৎসায় একটি মডেল করার চেষ্টা করেছি। সারাদেশে যাতে হাসপাতালে চাপ না বাড়ে সেজন্য কিছু উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, দেশের কমিউনিটি সেন্টার ভাড়া করে আমরা আক্রান্তদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল করেছি। সেখানে রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সেখানে অক্সিজেনসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
র্যাব তাদের বাহিনীর আক্রান্ত সদস্যদের আপডেট জানতে একটি অ্যাপস তৈরি করেছে। বাহিনীতে কর্মরত কোন বাহিনীর কতজন সদস্য আক্রান্ত তা অ্যাপসের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্ট্যান্ট কর্ণেল. সারোয়ার বিন কাশেম প্রমুখ।
এ সময় ক্র্যাবকে দুটি অত্যাধুনিক অক্সিজেন কনসেন্টেটর উপহার দেয় র্যাব। যাতে করোনা আক্রান্ত ক্রাইম রিপোর্টাররা প্রয়োজনের সময় দ্রুত অক্সিজেন পায়। ক্রাইম রিপোর্টারদের জন্য মেডিকেল সামগ্রী উপহার দেয়ার জন্য র্যাবকে তিনি ধন্যবাদ জানান।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন










