মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড।
বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক খোলা চিঠিতে অ্যাগনেস নির্বাচনকালীন মতপ্রকাশের স্বাধীনতা, জীবন ও ব্যক্তির নিরাপত্তা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার ওপর জোর দেন।
চিঠিতে বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার এবং ভিন্নমত দমনের প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অ্যামনেস্টির মতে, এসব পদক্ষেপ জন আস্থা ক্ষুণ্ন করছে এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে।
চিঠিতে অ্যাগনেস ক্যালামার্ড বলেন, বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকার আন্তর্জাতিক আইনের আওতায় মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছিল। আগামী কয়েক সপ্তাহই প্রমাণ করবে, তারা সেই দায়িত্ব পালন করতে সক্ষম কি না।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন নাগরিকদের নির্ভয়ে মতপ্রকাশ ও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ২০২৪ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার দমনমূলক সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে সাংবাদিক ও সমালোচকদের আটক করছে। এর উদাহরণ হিসেবে চিঠিতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ও আনিস আলমগীরের গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়, যা মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতার পরিপন্থি বলে উল্লেখ করেছে সংস্থাটি।
চিঠিতে গত মাসে হামলায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর সহিংস ঘটনার প্রসঙ্গও তুলে ধরা হয়। তখন বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে হামলা, সম্পাদকদের হয়রানি এবং ধর্ম অবমাননার অভিযোগে এক সংখ্যালঘু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনার পর সরকারের প্রতিক্রিয়াকে অপর্যাপ্ত বলে মন্তব্য করে অ্যামনেস্টি।
সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী আইন ও নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











