মানব উন্নয়ন সূচকে এগিয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ চার ধাপ এগিয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ইউএনডিপির প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১–২২’-এ এই চিত্র উঠে এসেছে। এর আগের ২০২০ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩।
বৃহস্পতিবার ইউএনডিপির প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১–২২’–এ এ চিত্র উঠে এসেছে।
এবারের সূচকে বাংলাদেশ অবস্থান ১২৯। এর আগে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল ২০২০ সালে। সেই মানব উন্নয়ন প্রতিবেদনে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। আর এ বছর ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে ১২৯তম অবস্থানে।
ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৫তম। ২০১৮ সালে এ সূচকে আগের বছরের চেয়ে ৩ ধাপ এগিয়ে ১৩৬তম স্থানে উঠে আসে বাংলাদেশ। এবারের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মানব উন্নয়ন পরিস্থিতি মধ্যম সারির।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ১৪৩, ভুটান ১২৭, মালদ্বীপ ৯০ ও আফগানিস্তান ১৮০তম অবস্থানে রয়েছে।
একটি দেশের জনস্বাস্থ্য, শিক্ষা ও আয়ের তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক তৈরি করে ইউএনডিপি। প্রকাশিত সূচকে বাংলাদেশের গড় মান ০.৬৬১, যা ভারতের চেয়ে কিছুটা কম (০.৬৬৩)। যেখানে বাংলাদেশের গড় আয়ু দেখানো হয়েছে ৭২ দশমিক ৪ বছর। আর ভারতের ৬৭ দশমিক ২ বছর ও পাকিস্তানের গড় আয়ু দেখানো হয়েছে ৬৬ দশমিক ১ বছর। শিক্ষার সূচকেও ভারত-পাকিস্তানের চেয়ে উপরে রয়েছে বাংলাদেশ।
অন্যদিকে প্রতিবেদনে সমাজে নারী ও পুরুষ সমতা উন্নয়ন সূচকে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ। এ সূচকে বাংলাদেশের অবস্থান ১২৯তম। যেখানে ভারত ও পাকিস্তান যথাক্রমে ১৩১ ও ১৬১তম অবস্থানে রয়েছে।
ইউএনডিপির প্রধান আচিম স্টেইনার জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া চলমান যুদ্ধের ফলে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তার বিষয়টি সদ্য প্রকাশিত সূচক প্রতিবেদনে তুলে ধরা হয়নি।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











