ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২১:৪৮:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

মানহানির ২ মামলায় খালেদার জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪২ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ সোমবার জামিন বহালের আদেশ দেন।



জানা গেছে, গত ১৪ ও ১৫ আগস্ট ঢাকা ও নড়াইলের মানহানির দুটি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্ট ৬ মাসের জামিন দিয়েছিলো।



এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার পক্ষে এজে মোহাম্মদ আলী ও খন্দকার মাহবুব শুনানি করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেয় বলে জানান কায়সার কামাল।