ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১২:৪৬:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

মামলা না তোলার ‘শাস্তি’, মাকে পিটিয়ে খুন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

মামলা না তোলার ‘শাস্তি’, মাকে পিটিয়ে খুন

মামলা না তোলার ‘শাস্তি’, মাকে পিটিয়ে খুন

নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তরা জামিনে মুক্তি পেয়ে পিটিয়ে খুন করল নির্যাতিতার মাকে। গুরুতর আহত নির্যাতিতার এক আত্মীয়াও। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে।  এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে। পলাতক আরও দুই।  খবর আনন্দবাজার পত্রিকার

জানা গেছে, এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ২০১৮ সালে গ্রেফতার করা হয় অভিযুক্ত এই ছ’জনকে। সেই মামলায় অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়েছে সপ্তাহখানেক আগে। অভিযোগ, ছাড়া পেয়েই পুরনো মামলা তুলে নেওয়ার জন্য তারা চাপ দিচ্ছিল নির্যাতিতার পরিবারের উপর। কিন্তু মামলা তুলতে রাজি না হওয়ায় গত ৯ জানুয়ারি নির্যাতিতার মা, ৪০ বছরের ওই মহিলাকে রাস্তায় ফেলে নির্মম ভাবে পেটায় ছয় অভিযুক্ত। মারধর করা হয় তাঁদের এক আত্মীয়াকেও। এক সপ্তাহ হাসপাতালে থাকার পর শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে ওই মহিলার। মারধরের সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম আবিদ, মিন্টু, মাহবুব, চাঁদ বাবু, জামিল ও ফিরোজ। ২০১৮-তে ওই নারীর ১৩ বছরের মেয়েকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে এই ছ’জনের বিরুদ্ধে। সেই ঘটনার জের ধরে তাদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল পুলিশ।

গত ৯ জানুয়ারি স্থানীয় আদালত থেকে জামিনে ছাড়া পায় অভিযুক্তরা। তার পর মাতাল অবস্থায় চড়াও হয় নির্যাতিতার পরিবারের উপর। নির্যাতিতার মাকে লাঠি, ইট দিয়ে মারা হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাল কুর্তা পরিহিত ৪০ বছরের নারী রাস্তায় পড়ে রয়েছেন। তার মুখে লাথি মারছে এক অভিযুক্ত। বাকিরাও দাঁড়িয়ে আছে পাশে। নির্যাতিতার বোনকেও হেনস্থা করা হয়।