ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১১:১৬:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

মায়ের সামনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে মামলা

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মায়ের সামনেই এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলমসহ ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। এই বিষয়ে রবিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

এর পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফতুল্লা থানার হাজিগঞ্জ এলাকার এমরান হোসেনের ছেলে কানন (২২) নামে একজনকে গ্রেফতার করে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলমকে। একই মামলার অপর আসামি হচ্ছে ফতুল্লার পশ্চিম মাসদাইর জসুর ছেলে অনিক প্রধান (২২)।

জানা গেছে, শনিবার নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে ঘুরতে আসা তরুণীকে উত্যক্ত করাসহ মায়ের সামনেই তার ওড়না ধরে টানাটানি করেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলম ও তার সহযোগী অনিক ও কাননসহ অজ্ঞাত আরও কয়েকজন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন গণমাধ্যমকে মামলা দায়ের ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

-জেডসি