মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ৫ জানুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতুকা মারা গেছেন। মৃত্যুর সময় জাপানি এই নারীর বয়স হয়েছিল ১১৬ বছর।
তিনি জাপানের আশিয়া শহরের একটি নার্সিং হোমে মারা যান বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে ১১৭ বছর বয়সে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা মারা যাওয়ার পরে তোমিকো ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।
শনিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে আসিয়ার মেয়র রিয়োসুক তাকাশিমা এক বিবৃতিতে বলেছেন, তোমিকো ইতুকা গত রোববার (২৯ ডিসেম্বর) মারা গেছেন। তিনি তার দীর্ঘ জীবনে আমাদের আশা ও সাহস যুগিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ।
ইতুকার জন্ম ১৯০৮ সালের মে মাসে, প্রথম বিশ্বযুদ্ধের ছয় বছর আগে।
২০২৪ সালের সেপ্টেম্বরে প্রবীণ দিবসে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে তাকে (গিনেস ওয়ার্ল্ড রেকডস) সার্টিফিকেট দেওয়া হয়। এই দিনে জাপানে সরকারি ছুটি থাকে যা দেশের বয়স্ক নাগরিকদের সম্মান জানাতে প্রতিবছর উদযাপিত হয়।
ইতুকা খুব ভালো ভলিবল খেলতেন এবং ৩ হাজার ৬৭ মিটার উঁচু মাউন্ট ওন্টেকে দু’বার আরোহণ করেন। তিনি ২০ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং গিনেস অনুসারে তার দুই মেয়ে এবং দুই ছেলে ছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস দেখভাল করতেন। ১৯৭৯ সালে তার স্বামী মারা যাওয়ার পর জাপানের নারা শহরে একা থাকতেন ইতুকা।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা