ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৩:০৫:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্কিন নির্বাচনে ৩য় স্থানে আছেন জো জরগেনসেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন নির্বাচনে ১৬ লাখ ৮৪ হাজারের বেশি ভোট পেয়ে ৩য় স্থানে আছেন জো জরগেনসেন।স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে পারেননি জরগেনসেন। তবে মার্কিন নির্বাচনে বেশ পরিচিত মুখ ৬৩ বছর বয়সী এই নারী। ব্যঙ্গ ও উসকানির শিকার হবার পরেও তিনি নিয়মিত বিভিন্ন নির্বাচনে অংশ নেন। এমনকি বাদ দেননি এবারের প্রেসিডেন্ট নির্বাচনও। লিবারেশন পার্টির এই প্রার্থী এবার ১৬ লাখ ৮৪ হাজার ৬৭৬টি ভোট পান। -এপি, উইকি

৩টি আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন জো। বর্তমানে ক্লেমসন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। একসময় আইবিএমএও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৯২ সালে কংগ্রেসওম্যান পদে প্রথমবার নির্বাচনে অংশ নেন। সেবার ৫ হাজার ৬৯৭টি ভোট পান তিনি। ১৯৯৬ সালে লিবারেশন পার্টির কনভেনশনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হ্যোরি ব্রাউনির রানিংমেট নির্বাচিত হন জো। সেবার তারা ৪ লাখ ৮৫ হাজার ৭৫৯টি। আর এ বছর তাকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেয় পার্টিটি। এর আগে ২০১৬ সালে নিজ দলকে সমর্থন না দিয়ে নারী হিসেবে হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছিলেন তিনি।

রাজনৈতিকভাবে জো সকলের জন্য স্বাস্থ্যসুরক্ষার পক্ষে। তিনি এফবিআই এর প্রচণ্ড রকমের বিরোধী লিবারেল রাজনীতিতে বিশ্বাসী। তিনি মনে করেন যুক্তরাষ্ট্র অন্য কোনও দেশকে নিষেধাজ্ঞা, অবরোধ এবং বিদেশি সহায়তা বন্ধ করার অধিকার রাখে না। তার মতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা উচিৎ এবং পুলিশকে মারণাস্ত্র দেয়া উচিৎ না। জো জরগেনসেনের মতে, অভিবাসীদের কোনওভাবেই আটকানো উচিৎ না। পৃথিবীর যে কেউ যে কোনও দেশে গিয়ে ইচ্ছেমতো বসবাসের অধিকার রাখে।

-জেডসি