ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৩:১৬:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্কিন নির্বাচন: কখন চূড়ান্ত ফলাফল পাওয়া সম্ভব?

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

মার্কিন নির্বাচন: কখন চূড়ান্ত ফলাফল পাওয়া সম্ভব?

মার্কিন নির্বাচন: কখন চূড়ান্ত ফলাফল পাওয়া সম্ভব?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবারে অনুষ্ঠিত হলেও এখনও কোনো বিজীয় পাওয়া যায়নি। এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এগিয়ে রয়েছে  জো বাইডেনই। তবে কিছু কিছু রাজ্যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের অবস্থা ভাল।

জর্জিয়াতে দুই প্রার্থী সমতায় রয়েছেন। ট্রাম্প সেখানে এগিয়ে থাকলেও ব্যবধান নেমে এসেছে মাত্র ৬০০ ভোটে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ব্যালট গণনা চালিয়ে যাবে। আজ শুক্রবারের মধ্যে এই রাজ্যের চূড়ান্ত ফলাফল পেয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তারা।

প্রায় ৮৯% ভোট গণনা শেষে নেভাডায় ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।

পেনসিলভানিয়ায় ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান ২০ হাজার ভোটে নেমে এসেছে। সেখানে এখনো লক্ষাধিক ভোট গণনা বাকি।

অ্যারিজোনায় বাইডেন অনেক ভোটে এগিয়ে থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ভোটে।

আলাস্কা ও নর্থ ক্যারোলাইনায় এখনো ভোট গণনা চলছে, দুই রাজ্যেই এগিয়ে রয়েছেন ট্রাম্প।

সূত্র : বিবিসি