মালিকপক্ষের আশ্বাসে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধি দল এবং গার্মেন্ট মালিকের আশ্বাস পেয়ে প্রায় দুই ঘণ্টা পর ঢাকার শ্যামলী সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করতে থাকা পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।
এর আগে, বেতন-ভাতা বাড়ানো, বকেয়া ও নতুন বছরের ইনক্রিমেন্ট ও ছুটি বাবদ টাকার দাবিতে আজ সকাল ১০টার দিকে কল্যাণপুর ও শ্যামলীর মাঝামাঝি সড়ক অবরোধ করেন ডায়নামিক ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।এর প্রভাব পড়ে ফার্মগেট, মিরপুরসহ বিভিন্ন সড়কে। শ্রমিকদের অবরোধের ফলে দুর্ভোগে পড়েন মানুষ।
দুপুর পৌনে ১২টার দিকে বিজিএমইএ'র একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি দাওয়া পূরণের আশ্বাস দিলেও শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন।পরে দুপুর ২টার মধ্যে শ্রমিক প্রতিনিধি দলকে সাথে নিয়ে মালিক সংগঠন ও গার্মেন্ট মালিক কর্তৃপক্ষের সাথে বৈঠকের ঘোষণা এবং দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়ে সড়ক থেকে উঠিয়ে দেয়া হয় শ্রমিকদের।
গার্মেন্টস শ্রমিকরা সড়কে অবস্থান নেয়ার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য দ্রুত বিজিএমইএ কর্তৃপক্ষকে জানানো হলে তাদের প্রতিনিধি দল শ্রমিক কারখানার দুই মালিকের সাথে কথা বলেন। এরপর শ্রমিকরা সমঝোতায় আসেন বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি (পদোন্নতিতে এসপি) ওয়াহিদুজ্জামান।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






