মালিবাগে রাস্তা আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর রামপুরা-মালিবাগে সোয়া এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল সোয়া ১১টার দিকে এয়ার ফ্যাশন নামের কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় কর্মস্থলে মানুষেরা ভোগান্তিতে পড়েন। মূল সড়কে গাড়ি চলতে না পারায় চাপ পড়েছে আশপাশের অন্যান্য সড়কে।
বৃহস্পতিবার সোয়া ১১টা পর্যন্ত চলা এ কর্মসূচির কারণে শহীদ মুক্তিযোদ্ধা ফারুক ইকবাল ও তসলিম সড়কে (ডিআইটি রোড) যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রাফিক পুলিশের পরিদর্শক মশিউর রহমান এ তথ্য জানিয়ে বলেন, এয়ার ফ্যাশন গার্মেন্টের শ্রমিকরা সকালে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আসে এবং আবুল হোটেলের সামনের সড়কে অবস্থান নেয়। তাদের অবরোধের কারণে ওই সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, দুই শতাধিক শ্রমিক সেখানে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আমরা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে বেলা সোয়া ১১টার দিকে আবার যানচলাচল শুরু হয়।
শ্রমিকরা জানান, তাদের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। মালিকপক্ষ বার বার আশ্বাস দিয়েও টাকা পরিশোধ না করায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে মালিকপক্ষের কারও বক্তব্য জানা যায়নি।
-জেডসি
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






