মালয়েশিয়ায় প্রবাসী নারী উদ্যোক্তা রিনির নিরলস সংগ্রাম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
তাহমিনা বারী রিনি। মালয়েশিয়া প্রবাসী। তিনি পিএইচডি করছেন দেশটির শীর্ষ বিদ্যাপীঠ আইআইইউএম থেকে। অর্থনৈতিক মুক্তির তাগিদে নিত্যদিন ঘরে-বাইরে পুরুষের যেমন নিরলস সংগ্রাম চলছে, স্বাবলম্বী হওয়ার দৌড়ে তেমনি পিছিয়ে নেই নারীরাও।
মালয়েশিয়ায় নারী উদ্যোক্তা রিনিও সেই সংগ্রামীদের একজন। লেখাপড়ার পাশাপাশি রিনি’স কিচেন নামে গড়ে তুলেছেন একটি (অনলাইন ক্যাটারিং) প্লাটফর্ম।
রিনি জানান, তিনি ২০১৩ সালে মালয়েশিয়া আসেন। পরে কর্মহীন থাকতে ভালো লাগত না। তাই প্রথমে ২০১৬ থেকে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিজেকে যুক্ত করেন সাংস্কৃতিক অঙ্গনে। সঙ্গে চলে পড়াশোনা। পিএইচডি শুরু করেন ২০১৯ সাল থেকে।
তিনি জানান, পরে নারীদের নিয়ে কিছু করার তাগিদে রিনি’স কিচেন হিসেবে ক্যাটারিং ব্যবসা শুরু করেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। রিনি’স কিচেনে বাংলাদেশি সব ধরনের খাবার রান্না করা হয়। অনলাইনে প্রতিদিন প্রচুর অর্ডার আসে। ইতোমধ্যেই মালয়েশিয়ায় রিনিস কিচেন সুনাম কুড়িয়েছে।
পরবর্তীতে দেশের সঙ্গে নিজেকে নিবিড়ভাবে জড়িয়ে রাখার উদ্দেশ্য নিয়ে নিজেকে যুক্ত করেন মিডিয়াতে। দায়িত্বে রয়েছেন রেডলাইভ নিউজডটকম-এর সম্পাদক হিসেবে। এছাড়া বাংলাদেশ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল মালয়েশিয়া (বিএসআরসিএম) সাংস্কৃতিক সম্পাদক, বিএসইউএমের নির্বাহী সদস্য, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএ) নির্বাহী সদস্য, আইআইবিএফের (আইআইইউএম) সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।
দেশে থাকা অবস্থায় সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ছিলেন রিনি। মিডিয়াতে বিবি রাসেলের মডেল হিসেবে এবং একজন সফল মডেল হিসেবে সবাই জানত। এছাড়া দেশের স্বনামধ্য ব্যক্তিদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে রিনির।
দেশে-বিদেশে মিলিয়ে দক্ষ সহযোগী হিসেবে ৬০ জনের অধিক তার সঙ্গে কাজ করছেন, জানান রিনি।
সাফল্যের প্রশ্নে তিনি বলেন, সফলতা সব কিছুতেই পেয়েছি। সব সম্ভব হয়েছে স্বামী শিপলুর সহযোগিতার কারণে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


