মালয়েশিয়ায় শিথিল হচ্ছে লকডাউন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ৮ জুন ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মালয়েশিয়া সরকার দেশটিতে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার (৭ জুন) স্থানীয় সময় বিকাল তিন টায় টেলিভিশনে দেয়া এক ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রী তানসেরি মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী লকডাউন শিথিলের ঘোষণা দিয়ে বলেন, চলমান কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) শেষ হবে ৯-ই জুন। ১০ তারিখ থেকে ৩১ আগষ্ট পর্যন্ত চলবে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা আরএমসিও। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসে স্থানীয় নাগরিকদের আক্রান্তের সংখ্যা কমে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
নতুন এ ঘোষণায় মালয়েশিয়ায় থাকা ভ্রমন পিপাসুরা ঘুরতে পারবেন পছন্দনীয় জায়গাগুলোতে। তবে যেসব জায়গা এখনও লকডাউনের মধ্যে রয়েছে সেই সমস্ত এলাকায় না যাওয়া, পরিস্কার পরিচ্ছন্নভাবে চলা, বেশি মানুষ একত্রিত না হওয়া এই সমস্ত বিষয়গুলো মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে সামাজকি, ধর্মীয়, শিক্ষা কার্যক্রম ও ব্যবসা- বাণিজ্য চালু করে সবকিছু ধিরে ধিরে স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। সেলুনের পাশাপাশি, দিন ও রাতে মালয়েশিয়ার খোলা স্থানে জনপ্রিয় বাজার পাসার পাগি ও পাসার মালামে’র অনুমিত দেয়া হয়েছে। মসজিদ ও সুরাও এ আরো বেশি মানুষ নামাজ আদায়ের ব্যাপারে খুব শিগগির্-ই ঘোষণা আসবে, শিক্ষামন্ত্রনালয় থেকে একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান চালুর দিকনির্দেশনাও দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
তবে নাইটক্লাব, থিম পার্ক, কারোয়াকি সেন্টারসহ বড় ধরনের জমায়েতে এখনও আগের মতোই নিষেধাজ্ঞা রয়েছে। সীমান্ত বন্ধ থাকায় নিষেধাজ্ঞা রয়েছে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রেও।
এদিকে আজ করোনা ভাইরাসে দেশটিতে নতুন করে ১৯ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৮ হাজার ৩২২ জন, মোট সুস্থ ৬৬৭৪, মারা গেছে ১১৭ জন।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











