মাশরাফি-সাকিব-লিটনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর জয়ের নায়ক সাকিব ও লিটন দাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোনে দুর্দান্ত জয়ের জন্য তাদের অভিনন্দন জানান সরকারপ্রধান।
ক্রিকেটারদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামীতে ভালো খেলার জন্য প্রধানমন্ত্রী শুভ কামনাও জানিয়েছেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।
সোমবার রাতে ১৬ কোটি টাইগারভক্তের মতো গণভবনে বসে এই খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ক্রিকেটপাগল প্রধানমন্ত্রী টাইগারদের পারফরমেন্সে দারুণ খুশি। প্রতিটি জয়ের পরই তিনি সাধারণত শুভেচ্ছ ও অভিনন্দন জানান। তবে গতরাতের ম্যাচটি সম্ভবত বেশি আনন্দ দিয়েছে তাকে। যেকারণে ফোন দিয়ে সরাসরি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি।
সোমবার টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের টার্গেট সহজেই টপকায় বাংলাদেশ দল।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরোচিত অপরাজিত ১২৪ রান এবং লিটন দাসের অপরাজিত ৯৪ রানের ওপর ভর করে ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। আর বাংলাদেশের জয়ের পরই মাশরাফিদের ফোন করে অভিনন্দন জানান বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ভক্ত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-জেডসি
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











