ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৯:৩১:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

মাস্ক না পরে সেলফি, চিলির প্রেসিডেন্টকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মাস্ক না পরে সেলফি তোলায় জরিমানা গুনতে হল চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে। তবে মাস্ক ছাড়া সেলফি তোলার পর পরই তিনি এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন।

জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর এক নারী তার সঙ্গে অত্যন্ত আগ্রহ নিয়ে সেলফি তোলেন। কিন্তু সেই সেলফিতে মাস্ক পরা ছিলেন না পিনেরা।

সমুদ্রে সৈকতে তোলা ওই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ওই নারী। এরপর সেটি নিয়ে শুরু হয় সমালোচনা। শুধু সমালোচনাই নয়, জরিমানাও গুনতে হয়েছে চিলির প্রেসিডেন্টকে। তাও একেবারে কম নয়, ৩ হাজার ৫০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা।

চিলিতে জনসম্মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। জনসমাগম স্থলে মাস্ক পরার ক্ষেত্রে রয়েছে কড়াকড়িভাবে। এটা অমান্য করলে জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হচ্ছে। ভাগ্য ভালো জরিমানা দিয়েই পার পেয়েছেন প্রেসিডেন্ট পিনেরা। সূত্র: আল জাজিরা


-জেডসি