মাস্টারশেফ অ্যাপ্রোন জিতলেন শম্পা কবির
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার
মাস্টারশেফ অ্যাপ্রোন বিজয়ী শম্পা কবির
নিউইয়র্কের ব্রুকলিনে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান শম্পা কবির বিশ্বখ্যাত টেলিভিশন রিয়েলিটি শো মাস্টারশেফ: গ্লোবাল গন্টলেট-এ অংশ নিয়ে রচনা করেছেন এক অনন্য ইতিহাস। নিজ অঞ্চল থেকে প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে এই প্রতিযোগিতায় এপ্রোন জিতে তিনি এখন আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্ব করছেন টিম এশিয়া প্যাসিফিক-এর।
প্রাথমিক অডিশন পর্বেই নিজের অসাধারণ রান্নার দক্ষতা দিয়ে বিচারকদের মুগ্ধ করেন শম্পা। বর্তমানে সেই অডিশন পর্বগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে।
নিজের এই অর্জন নিয়ে শম্পা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ব্রুকলিন, নিউইয়র্ক থেকে প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে মাস্টারশেফের সম্মানজনক এপ্রোন অর্জন করা আমার জন্য অসীম গর্ব ও সম্মানের।”
শম্পার পরিবেশিত হ্যালিবাট ভুনা, সঙ্গে সুগন্ধি ভাত ও ডাল— যেন বাংলাদেশি ঐতিহ্য আর আধুনিক উপস্থাপনার এক চমৎকার মেলবন্ধন। প্রতিটি উপাদানে ফুঁটে উঠেছে দেশীয় খাবারের স্বাদ। এই উদ্যমী তরুণীর আত্মবিশ্বাসী উপস্থাপনা ও গল্প বলার ভঙ্গি বিচারকদের মন জয় করে নেয় সহজেই।
বিশ্লেষকদের মতে, শম্পা কবিরের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়; এটি বিশ্বমঞ্চে বাংলাদেশি রন্ধনশৈলীর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও সম্মানের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তার এই পদচারণা ভবিষ্যতে আরও অনেক বাংলাদেশি প্রতিভাকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা








